সোমবার, ৩ আগস্ট ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ৩ আগস্ট ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৩ আগস্ট, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১০৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।

১৪৯২ - ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।

১৪৯২ - স্পেন থেকে ইহুদিদের বের করে দেয়া হয়।

১৭৯৫ - গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।

১৮৫৮ - জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।

১৮৮২ - ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।

১৯১৪ - তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।

১৯১৪ - পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।

১৯১৪ - ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।

১৯৪১ - জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।

১৯৫৪ - ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।

১৯৫৬ - তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।

১৯৬০ - আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যভুক্ত হয়।

১৯৯৪ - ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।

জন্ম

১৮৫৬ - আলফ্রেড ডেডকিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী।

১৮৮৬- মৈথিলী শরণ গুপ্ত প্রখ্যাত আধুনিক হিন্দি কবি।

১৯০৩ - হাবিব বুরগিবা, তিউনিসিয়ান আইনজীবী, জাতীয়তাবাদী নেতা এবং রাষ্ট্রনায়ক।

১৯০৫ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী।

১৯০৭ - ইয়াং শাংখুন, চীনা রাজনীতিবিদ এবং চীনের চতুর্থ রাষ্ট্রপতি।

১৯১৬ - শাকিল বদায়ুঁনি, ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার।

১৯৩০ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।

১৯৩৪ - জোনাস স্যাভিম্বি, অ্যাঙ্গোলান জেনারেল, ইউনিটা প্রতিষ্ঠা করেন।

১৯৩৯ - উৎপলকুমার বসু, বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি।

১৯৪৮ - জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯৫১ - আতিউর রহমান, খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ।

১৯৫২ - অসভাল্দো আর্দিলেস, আর্জেন্টিনার ফুটবলার এবং ম্যানেজার।

১৯৫৯ - কোইচি তানাকা, জাপানি রসায়নবিদ ও প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৮৪ - সুনীল ছেত্রী , ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

১৯৬৩ - জেমস হেটফিল্ড, আমেরিকান গায়ক-গীতিকার এবং গিটারিস্ট।

১৯৬৪ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকান গায়ক এবং কীবোর্ড প্লেয়ার।

মৃত্যু

১২৭২ - সপ্তম হিজরির বিশিষ্ট মনীষী ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।

১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।

১৭২১ - গিনলিং গিবনস, ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী।

১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্বাধিকারী হিসাবে খ্যাত শেখ মো. হাসান নাজাফী।

১৯২৮ - সৈয়দ আমির আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।

১৯৫৪ - বিশিষ্ট ফরাসি লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।

১৯৫৭ - দেবদাস গান্ধী, মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।

১৯৭৫ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।

২০০৯ - সুভাষ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এর ক্রীড়া ও পরিবহন মন্ত্রী , এবং ভারতের ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক ছিলেন।

২০২৪ - যামিনী কৃষ্ণমূর্তি, ভরতনাট্যম এবং কুচিপুড়ি ধারার ভারতীয় নৃত্যশিল্পী।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৫৬   ৫ বার পঠিত