আবারও ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সদরপুরবাসী, ব্যাহত জনজীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সদরপুরবাসী, ব্যাহত জনজীবন
সোমবার, ৩ আগস্ট ২০২৬



আবারও ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সদরপুরবাসী, ব্যাহত জনজীবন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় আবারও বেড়েছে ঘনঘন লোডশেডিং। গত কয়েকদিন ধরে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৩ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কখনো আধাঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।
এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, ছোট শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন কারখানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়ছে, ফলে জরুরি ফোনকল, অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, ব্যাংকিং সেবা ও ইন্টারনেটনির্ভর বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, কাটাখালি পল্লী বিদ্যুৎ অফিসে দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও অনেক সময় ফোন রিসিভ করা হয় না। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সদরপুরের সচেতন নাগরিকরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘনঘন লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে এলাকাবাসী নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫২   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
তরুণদের কর্মসংস্থানে জব ফেয়ার আয়োজন করবে ঢাকা জেলা প্রশাসন
মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, খুঁজছে বন বিভাগ
বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ