বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
সোমবার, ৩ আগস্ট ২০২৬



বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল-সনি প্রযোজিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। টম হল্যান্ড অভিনীত ছবিটি বিশ্বব্যাপী ৯২৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের অন্যতম বড় উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড গড়েছে। পাশাপাশি ভারতে এটি ২৫০ কোটির বেশি রুপি আয় করেছে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) ভারতে ১৮ হাজার ৫১টি শো থেকে ছবিটি ৭৬ কোটি রুপি (নিট) আয় করেছে। এতে চার দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ২৫৬ কোটি ২০ লাখ রুপি। একই সময়ে ছবিটির গ্রস আয় হয়েছে ৩০৬ কোটি ৩৭ লাখ রুপি।

ভারতে ছবিটির ইংরেজি সংস্করণ সবচেয়ে বেশি আয় করলেও হিন্দি ডাব সংস্করণও মাল্টিপ্লেক্সগুলোতে ভালো দর্শক টানছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, বড় কোনো প্রতিদ্বন্দ্বী ছবি না থাকায় সপ্তাহের কর্মদিবসগুলোতেও ছবিটির আয় শক্তিশালী থাকবে। প্রথম সোমবারেও এটি হলিউডের অন্যতম সেরা আয়ের রেকর্ড গড়তে পারে বলে আশা করা হচ্ছে।

শুধু ভারতেই নয়, বিশ্ববাজারেও দুর্দান্ত সাফল্য পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বক্স অফিস মোজো-র তথ্য অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তে ছবিটির বৈশ্বিক আয় ৯২৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ভ্যারাইটি জানায়, উত্তর আমেরিকায় ছবিটি ৩৫৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে আরও ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে। সব মিলিয়ে ৯২৭ মিলিয়ন ডলারের এই উদ্বোধনী আয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ছবিতে পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে আবারও ফিরেছেন টম হল্যান্ড। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া, স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন এবং জন ফ্যাভরো।

বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। ফলে সামনের দিনগুলোতেও বক্স অফিসে এর সফলতা অব্যাহত থাকবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৬   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরাইল
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী
বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
দিনাজপুরে ২০ জন যুবককে বিজিবি উদ্যোগে প্রশিক্ষণ
পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ
পিরোজপুরে অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধংস
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ