দিনাজপুরে ২০ জন যুবককে বিজিবি উদ্যোগে প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ২০ জন যুবককে বিজিবি উদ্যোগে প্রশিক্ষণ
সোমবার, ৩ আগস্ট ২০২৬



দিনাজপুরে ২০ জন যুবককে বিজিবি উদ্যোগে প্রশিক্ষণ

জেলার ফুলবাড়ী সীমান্তে বসবাসরত শিক্ষিত যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মশালার আজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার ফুলবাড়ী ব্যাটালিয়নের ২৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১১টায় জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ ভবণে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

১৫ দিনব্যাপী ইলেকট্রিকাল এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২০ জন শিক্ষিত যুবক অংশ গ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি’র সহকারী পরিচালক মিজানুর রহমান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম এবং প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি’র বক্তব্যে লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ‘আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। আগামী দিনে তারা আত্ম-নির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪:১০:১৬   ৭১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ