সোমবার, ৩ আগস্ট ২০২৬

যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » খুলনা » যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা
সোমবার, ৩ আগস্ট ২০২৬



যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে যশোরের অভয়নগরে ২ ব্যবসায়ীকে মোট ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত ৮টার দিকে উপজেলার মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, ১ হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা সরকারি টিএসপি সার ২ হাজার ৩শ’ টাকায় বিক্রি করার অপরাধে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভী খাতুন বাসস’কে বলেন, বেশি দামে সার বিক্রির খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বাসস’কে বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩২   ৪ বার পঠিত