অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিকমাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন।

তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।

অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’, চলচ্চিত্র ‘ঠিকানা’, ‘ঘানি’ এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

বাংলাদেশ সময়: ১৭:০০:২৮   ৬৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ