মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিনের উদ্যোগে ও উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং একটি ডেঙ্গুমুক্ত, স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আজ সকাল থেকেই ইউএনও এস এম ফয়েজউদ্দিন উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কর্মসূচি চলাকালীন পরিদর্শন করা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে:নাজমুন নেছা উচ্চ বালিকা বিদ্যালয়হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ভূইগড় উচ্চ বিদ্যালয়কুরের পাড় উচ্চ বিদ্যালয়পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়কাশিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়অভিযানকালে বিদ্যালয়গুলোর চারপাশের ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। শুধু এক দিন নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখতে হবে। একই সাথে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার ব্যাপারে আরও সচেতন হতে হবে।”এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:১৪   ১৪ বার পঠিত