মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জে সচেতনতামূলক সভানারায়ণগঞ্জ মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জে মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমন বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোড এলাকায় এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

এছাড়াও আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “মাদক এবং কিশোর অপরাধ বর্তমান সমাজের দুটি বড় ব্যাধি। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়।

এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় বড় করতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোর আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তারা মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৯   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ