প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের জাল স্বাক্ষর, কালকিনিতে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের জাল স্বাক্ষর, কালকিনিতে প্রতারক চক্রের ৫ সদস্য আটক
বুধবার, ৫ আগস্ট ২০২৬



প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের জাল স্বাক্ষর, কালকিনিতে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

কাল‌কি‌নি প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী এবং সংসদ সদস্যদের নামে ভুয়া ও জাল সিল-স্বাক্ষর তৈরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সত্যায়িত করার নামে প্রতারণার অভিযোগে কালকিনিতে পাঁচ প্রতারককে আটক করেছে প্রশাসন।
​আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা ও কাল‌কি‌নি ‘মাসুম আর্ট’-এর মালিক মাসুমসহ প্রতারক চক্রের আরও চার সদস্য রয়েছে।
​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ডাসার ও কালকিনি এলাকায় প্রধানমন্ত্রী, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদ সদস্যদের জাল সিল ও ভুয়া স্বাক্ষর তৈরি করে আসছিল। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভুয়া কাগজপত্র সত্যায়িত এবং বিভিন্ন দাপ্তরিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল।
​গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাল‌কি‌নি উপজেলার ‘মাসুম আর্ট’ প্রতিষ্ঠানটিসহ কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় তাদের হেফাজত থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে তৈরি বিপুল পরিমাণ জাল সিল,ভুয়া প্যাড এবং জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
​এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ও পদবি ব্যবহার করে মারাত্মক অপরাধ সংঘটিত করে আসছিল। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
​প্রশাসনের এই সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন ও সাধারণ জনগণ। তারা এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১৮   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার
ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা
জামায়াত আমীর আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি
বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল: ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ