জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
বুধবার, ৫ আগস্ট ২০২৬



জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

আজ ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের এই মহান আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) জনাব তারেক আল মেহদীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৪৯   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ