নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার, ৫ আগস্ট ২০২৬



নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদকে সামনে রেখে জেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের বীরত্বগাথা ও আত্নত্যাগকে এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের রক্ত ঋণের ওপর দাঁড়িয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আবুল হায়াত, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান প্রমুখ।

এরআগে সকাল ৯টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে।

জেলা তথ্য অফিস, প্রেসক্লাব চত্বর, স্বাধীনতা চত্বর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ষ্টেশন বাজারে জুলাই
গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করছে।

জেলার সকল হাসপাতাল, কারাগার এবং সরকারি শিশু পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে।

উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি এবং জেলা শিশু পার্ক শিশুদের জন্যে বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১০:১৫   ৮৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ স্থায়ী কমিটির
গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না: গয়েশ্বর
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ