ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৬ আগষ্ট ২০২৬, বৃহস্পতিবার। ২২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৫ – বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৮৯০ – নিউইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।

১৯১৪ – রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার যুদ্ধ ঘোষণা।

১৯৪৫ – জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে।

১৯৬২ – যুক্তরাজ্যের কাছ থেকে পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা স্বাধীন হয়।

১৯৯১ – ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।

১৯৯৬ – ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন।

জন্ম:

১৮৬৫ – হান্নাহ চ্যাপলিন; ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা।

১৮৮১ – অ্যালেকজান্ডার ফ্লেমিং; স্কটিশ জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৮৪ – কার্তিকচন্দ্র দাশগুপ্ত; বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।

১৯১১ – নরম্যান গর্ডন; দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯১১ – লুসিল বল; মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক।

১৯১৭ – রবার্ট মিচাম; মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক।

১৯২৮ – অ্যান্ডি ওয়ারহল; মার্কিন ভিজুয়াল আর্ট আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক।

১৯২৯ – আবদুল গফুর হালী; বাংলাদেশি গীতিকার, সুরকার ও লোকশিল্পী।

১৯৬২ – মিশেল ইয়ো; মালয়েশীয় অভিনেত্রী।

১৯৭০ – এম নাইট শ্যামালান; ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৭৩ – ভেরা ফারমিগা; মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক।

১৯৮৪ – জেসি রাইডার; নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

মৃত্যু:

১৬৩৭ – বেন জনসন; ইংরেজ কবি ও নাট্যকার।

১৬৬০ – দিয়েগো বেলাসকেস; স্পেনীয় চিত্রশিল্পী।

১৮৭৩ – কিশোরীচাঁদ মিত্র; বাঙালি লেখক ও সমাজকর্মী।

১৯২৫ – স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়; ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ।

১৯৫৭ – আরভিং ল্যাংম্যুয়ির; নোবেলজয়ী (১৯৩২) মার্কিন রসায়নবিদ।

১৯৫৯ – মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সংগীতজ্ঞ।

১৯৭৩ – ফুলগেনসিও বাতিস্তা; কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা।

১৯৮১ – ভূপেশ গুপ্ত; বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সংসদ সদস্য।

২০০২ – এড্সগার ডাইকস্ট্রা; ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।

২০২০ – শ্যামল চক্রবর্তী, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৪৮   ৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ