বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান প্রয়াত লাল মিয়া এবং ২নং ওয়ার্ডের সাবেক সদস্য প্রয়াত শামছুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মিলাদ মাহফিল শেষে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মোবারক হোসেন। তিনি জানান, গত ৩০ জুলাই জামালপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি এই দায়িত্ব লাভ করেন।

​দায়িত্ব গ্রহণকালে ইউপি-র স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে মোবারক হোসেন বলেন, “ইউনিয়নবাসীর সেবায় আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

​অনুষ্ঠানে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সহ-সভাপতি চাঁন মিয়া চানু, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আঃ মজিদ, ইউনিয়ন যুবদলের সাকিবুল হাসান সুমন ফকির এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​এছাড়াও ইউপি সচিব রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ এবং সকল ওয়ার্ডের ইউপি সদস্যগণ মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত এবং স্থানীয় সংসদ সদস্য সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০১   ৩৪ বার পঠিত