ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন ফরিদপুর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ বৃহস্পতিবার বেলা ২ টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ ফুল দিয়ে তাকে স্বাগত জানায়। পরে তিনি শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্ক্যানো বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম, সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের মতামতও শোনেন।
পরিদর্শন শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ফরিদপুরে শিশু চিকিৎসা সেবাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, প্রকৌশলী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২২   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ