দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬



দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন

শহরে মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী গিরিজা খালে ময়লা আবর্জনা পরিষ্কারে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল বৃহসপতিবার রাতে দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

সূত্রটি জানায়, শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে বিজিবি দিনাজপুর সেক্টর ও সদর ব্যাটালিয়ন ৪২ বিজিবির উদ্যোগে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম চলমান রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে শহরের মধ্য দিয়ে প্রবাহিত গিরিজা খালটি এলাকার গৃহস্থালী বর্জ্য, পরিত্যক্ত আবর্জনা, ময়লা ও নোংরা পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণা-বেক্ষণের অভাবে খালটিতে বিপুল পরিমাণ বর্জ্য, পলি, কচুরিপানা ও আগাছা জমে পানি প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ফলে খালের বিস্তীর্ণ অংশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। জমে থাকা পচনশীল বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠে।

এ অবস্থায় খাল-সংলগ্ন এলাকায় সপরিবারে বসবাসরত বিজিবি সদস্য, তাদের পরিবারবর্গ, স্থানীয় বেসামরিক ব্যক্তি ও সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ও স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে রয়েছে।

পানি জমে থাকায় মশা, মাছি, সাপসহ বিভিন্ন ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে।

বিশেষ করে উল্লেখ করা হয়, খালটির পাশে শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, দুর্গন্ধ দূরীকরণ, মশা-বাহিত রোগ প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে এবং সদর ৪২ বিজিবির তত্ত্বাবধানে এই খালটির পরিষ্কার ও খনন কার্যক্রম গ্রহণ করা হয়।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে ২২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খালের ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছা অপসারণ করা হয়েছে।

পরবর্তীতে ৪ আগস্ট থেকে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের একটি এক্সকাভেটর মেশিনের সহায়তায় খালে ড্রেজিং ব্যবহারে পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়, যা এখন পযন্ত চলমান রয়েছে।

দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি বলেন, গিরিজা খাল সম্পূর্ণভাবে পরিষ্কার ও পুনঃখনন শেষ হলে, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং মশা, মাছি, সাপ ও অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে শিক্ষার্থী, বিজিবি সদস্য ও তাদের পরিবার এবং স্থানীয় জনগণ স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি আগামীতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৫:২৮   ৭৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ