![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টা থেকে ২৪ ঘণ্টাব্যাপী এ মাছ শিকার উৎসবের সূচনা হয়, যা চলবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত।
আয়োজকরা জানান, স্থানীয় একটি সরকারি মজা পুকুর লিজ নিয়ে তারা মাছ চাষ শুরু করেন। বর্তমানে পুকুরটিতে রুই, কাতলাসহ নানা প্রজাতির বড় মাছ রয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বড়শি দিয়ে মাছ ধরার সংস্কৃতি টিকিয়ে রাখা এবং বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। পুকুরটিতে মোট ১৩টি আসন বা ‘সিট’ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে টিকিটের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। নিয়ম অনুযায়ী, একটি টিকিট কিনে ৩ জন শিকারি মিলে ২৪ ঘণ্টা সময় ধরে সর্বোচ্চ ৩টি বড়শি দিয়ে মাছ ধরতে পারছেন।
ব্যতিক্রমী এ আয়োজনের খবর পেয়ে জামালপুর সদর, সরিষাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে শৌখিন মাছ শিকারিরা এসে পুকুরপাড়ে আস্তানা গেড়েছেন। জামালপুর সদর থেকে আসা শাহীন মিয়া ও স্থানীয় মির্জা ফরিদ জানান, তারা তিনজন মিলে ১৩ হাজার ৫০০ টাকায় একটি সিট লিজ নিয়ে বড়শি ফেলেছেন। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই মাছ ধরার আনন্দ শনিবার বিকেল পর্যন্ত উপভোগ করার কথা জানান তারা।
বগারপাড় যুবসমাজের প্রতিনিধি খলিলুর রহমান, লাইজু মিয়া, পলাশ মিয়া, তরিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা মিয়া, মোকাদ্দাস আলী, আমিনুল হাসান ও বাচ্চু মিয়াসহ স্থানীয় একদল উদ্যমী তরুণ এ আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন।
এদিকে টিকিট কেটে মাছ ধরার এই আয়োজনকে কেন্দ্র করে পুকুরপাড়ে উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শৌখিন মৎস্য শিকারি ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতিতে পুরো বগারপাড় এলাকা জুড়ে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার(৭ আগষ্ট) বিকেল ৪টা থেকে ২৪ ঘণ্টাব্যাপী এ মাছ শিকার উৎসবের সূচনা হয়, যা চলবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত।
আয়োজকরা জানান, স্থানীয় একটি সরকারি মজা পুকুর লিজ নিয়ে তারা মাছ চাষ শুরু করেন। বর্তমানে পুকুরটিতে রুই, কাতলাসহ নানা প্রজাতির বড় মাছ রয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বড়শি দিয়ে মাছ ধরার সংস্কৃতি টিকিয়ে রাখা এবং বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। পুকুরটিতে মোট ১৩টি আসন বা ‘সিট’ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে টিকিটের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। নিয়ম অনুযায়ী, একটি টিকিট কিনে ৩ জন শিকারি মিলে ২৪ ঘণ্টা সময় ধরে সর্বোচ্চ ৩টি বড়শি দিয়ে মাছ ধরতে পারছেন।
ব্যতিক্রমী এ আয়োজনের খবর পেয়ে জামালপুর সদর, সরিষাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে শৌখিন মাছ শিকারিরা এসে পুকুরপাড়ে আস্তানা গেড়েছেন। জামালপুর সদর থেকে আসা শাহীন মিয়া ও স্থানীয় মির্জা ফরিদ জানান, তারা তিনজন মিলে ১৩ হাজার ৫০০ টাকায় একটি সিট লিজ নিয়ে বড়শি ফেলেছেন। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই মাছ ধরার আনন্দ শনিবার বিকেল পর্যন্ত উপভোগ করার কথা জানান তারা।
বগারপাড় যুবসমাজের প্রতিনিধি খলিলুর রহমান, লাইজু মিয়া, পলাশ মিয়া, তরিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা মিয়া, মোকাদ্দাস আলী, আমিনুল হাসান ও বাচ্চু মিয়াসহ স্থানীয় একদল উদ্যমী তরুণ এ আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন।
এদিকে টিকিট কেটে মাছ ধরার এই আয়োজনকে কেন্দ্র করে পুকুরপাড়ে উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শৌখিন মৎস্য শিকারি ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতিতে পুরো বগারপাড় এলাকা জুড়ে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৮ ৬ বার পঠিত