শনিবার, ৮ আগস্ট ২০২৬

ঢাকায় বেড়াতে এসে সরিষাবাড়ীর বৃদ্ধ কাজিম উদ্দিন নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় বেড়াতে এসে সরিষাবাড়ীর বৃদ্ধ কাজিম উদ্দিন নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন
শনিবার, ৮ আগস্ট ২০২৬



ঢাকায় বেড়াতে এসে সরিষাবাড়ীর বৃদ্ধ কাজিম উদ্দিন নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন

জামালপুর প্রতিনিধি: রাজধানী ঢাকার মুগদা আমুলিয়া খানপাড়া এলাকা থেকে মোঃ কাজিম উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত রোববার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে চা খাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

​নিখোঁজ কাজিম উদ্দিন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের মৃত আলী উদ্দিনের ছেলে।

​পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বড় মেয়ের বাসায় বেড়াতে এসে তিনি নিখোঁজ হন। বাসা থেকে বের হওয়ার পর সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল একটি লুঙ্গি ও ফুলহাতা সাদা চেক শার্ট। তিনি চলাফেরার জন্য হাতে একটি বাঁশের লাঠি ব্যবহার করেন।

​নিখোঁজ ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং বাম বুকে একটি টিউমার রয়েছে।

​কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা দেখে থাকলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে নিখোঁজের পরিবার।

​যোগাযোগের নম্বর: ০১৭৬৭৩০৮৯০৫,০১৩৩৩২২৪৫২০।

বাংলাদেশ সময়: ২২:১২:০০   ২৪ বার পঠিত