জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



---

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি সেলিমা রহমান, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি; রাশেদা বেগম হীরা, এমপি; বিলকিস ইসলাম, এমপি; আন্না মিনজ, এমপি; নূরুন্নিসা সিদ্দীকা, এমপি; সাবিকুন্নাহার, এমপি এবং মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের চলমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি যেসব ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব সম্প্রসারিত হয়েছে, সেসব কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভাপতি জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি এবং তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলা, বহুমুখী ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং জয়িতাকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ফাউন্ডেশনটিকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।

জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কমিটির পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়।

শিশুদের বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক কর্মসূচি গ্রহণের পরামর্শ দেয় কমিটি।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২৮   ২৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ
আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ