
মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
রাইয়ানের চলাচল সহজ করা এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এ সময় শিশুটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং পিআইও পবিত্র চন্দ্র মণ্ডল।
এ ধরনের উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। প্রতিবন্ধিতা কোনো শিশুর স্বপ্ন, সম্ভাবনা কিংবা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হতে পারে না। এ জন্য প্রয়োজন যথাযথ সহযোগিতা, সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেক শিশুর জন্য মর্যাদাপূর্ণ জীবন, সমান সুযোগ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই হোক সবার সম্মিলিত অঙ্গীকার।
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৪২:২৫ ১৭ বার পঠিত #নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন #বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান #রাইয়ানকে হুইলচেয়ার প্রদান