নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
শনিবার, ৮ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার

মাদক গ্রহণ ও কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘটিত সংবেদনশীল আমির হোসেন ডালিম (৩৬) হত্যা মামলার প্রধান আসামি শিহাব হাবীব (২২)-কে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, গত ৫ আগস্ট রাতে আনুমানিক ১০:৪৫ থেকে ১১:০০ ঘটিকার মধ্যে বন্দর থানার শুভকরদী এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আসামি শিহাব হাবীব ও তার একজন অজ্ঞাত সহযোগী মিলে আলী শাহারদী এলাকার বাসিন্দা আমির হোসেন ডালিম (৩৬)-এর পেটের বাম পাশে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে গুরুতর জখম করে। ডালিমের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত ডালিমকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ৬ আগস্ট ভোর ৫:২১ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই মোঃ রমজান হোসেন (৪৮) বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। গত ৭ আগস্ট রাত ২০:৩০ ঘটিকায় নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার প্রধান আসামি শিহাব হাবীবকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২৩:৩০ ঘটিকায় শুভকরদী সাকিনস্থ মেহেরাজের চায়ের দোকানের পেছনে অবস্থিত একটি ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা স্টিলের সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করে পুলিশ।

আজ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সাথে জড়িত অন্য অজ্ঞাত আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৪   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ