আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
রবিবার, ৯ আগস্ট ২০২৬



আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ (৯ আগস্ট)। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিবাসী অধিকারবিষয়ক ঘোষণাপত্র তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা ও প্রতিষ্ঠান বজায় রাখার অধিকারকে নিশ্চিত করে। এ ছাড়া ২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের প্রথাগত ধাত্রীসেবার স্বীকৃতি প্রদান, বৈষম্য নিরসন এবং ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা ও জ্ঞানপদ্ধতি সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করবে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’। সংগঠনটি জানিয়েছে, আজ রবিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আদিবাসী নেতা জগদীশ চন্দ্র বর্মণ।

১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ এই দিবস পালন করে।

বাংলাদেশে আদিবাসী শব্দ নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি হিসেবে উল্লেখ করেছে। তবে এসব গোষ্ঠীর অনেকেই নিজেদের আদিবাসী দাবি করেন।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৩৯   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ