পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন
সোমবার, ১০ আগস্ট ২০২৬



পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন

প্রাচীন রোমান শহর পম্পেই ধ্বংসের অজানা ইতিহাস উন্মোচনে ন্যাশনাল জিওগ্রাফিকের নতুন তিন পর্বের সিরিজ ‘পম্পেই: আউট অফ টাইম’-এ যুক্ত হয়েছেন হলিউড অভিনেতা টম হিডলস্টন। এতে তথ্যচিত্র ও গল্পের মাধ্যমে ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাতের ঠিক আগের পম্পেইয়ের শেষ সময়গুলো তুলে ধরা হয়েছে।

সিরিজটিতে প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ ও ভূতাত্ত্বিকদের সঙ্গে নিয়ে পম্পেইয়ের বাসিন্দাদের শেষ সিদ্ধান্তগুলো নিয়ে নতুন তথ্য খোঁজা হয়েছে। বিপর্যয়ের মুখে সবাই কি নিরুপায় ছিল, নাকি কারো পালানোর সুযোগ ছিল—তা বিশ্লেষণ করেছেন হিডলস্টন। অনুসন্ধানের পাশাপাশি সেই সময়ের বাস্তব কিছু চরিত্র—যেমন তরুণ শিক্ষানবিশ, ব্যবসায়ী ও প্রহরীর জীবন নির্ভর নাট্যরূপে অভিনয়ও করেছেন এই অভিনেতা।

সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছেন ‘লোকি’ খ্যাত কেভিন আর. রাইট এবং পরিচালনা করেছেন টম বারবর-মাইট।

গবেষণায় এআই ও ডিএনএ বিশ্লেষণের সাহায্য নেওয়া হয়েছে। সিরিজটি বর্তমানে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রতি সোমবার রাত ৮টায় সম্প্রচারিত হচ্ছে এবং জিওহটস্টারেও স্ট্রিম করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৪২   ৭১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ