
এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বের ম্যাচে আজ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাটেডের বিপক্ষে সমানে সমান লড়াই করলো বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। গত আসরে সেমিফাইনালে খেলা ক্লাবটির বিপক্ষে ইব্রাহিমের গোলে জয় নিয়ে ইতিহাস গড়লো ফর্টিস।
১-০ গোলের জয় নিয়ে প্রথমবারের মত এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লেখালো ফর্টিস। ম্যাচে পেনাল্টি মিস করে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে মুরাস।
বাংলাদেশের গরমে নাকাল অবস্থায় ছিল মুরাসের ফুটবলাররা। ম্যাচের প্রথম থেকেই চোখে চোখ রেখে লড়াই করে ফর্টিস।
২২ মিনিটে একক প্রচেষ্টায় বক্সের বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মুরাস কিপারকে একা পেয়ে যান পা ওমর বাবু। বাঁ পায়ের শটে কস্তিককে পরাস্তও করেন।
তবে বল সাইড পোস্টে লেগে বাইরে গেলে আফসোস বাড়ে ফর্টিসের।
এর আগে বিরতি থেকে ফিরে চাপ প্রয়োগ করে খেলা মুরাসকে দু’বার হতাশ করেন ফর্টিস কিপার সুজন পেরেরা।
৫২ মিনিটে ধারার বিপরীতে ইব্রাহিমের গোলে লিড নেয় ফর্টিস এফসি। পা ওমর বাবু অনেকটা এগিয়ে থ্রু বাড়ান ইব্রাহিমকে। ডান পায়ে আলতো ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের গড়ানো শট নেন যা, কিরগিক কিপারের শরীরের নিচ দিয়ে পোস্টে জড়ায়।
৫৬ মিনিটে মুরাস কিপারের ওরেস্ট কস্তিক জোড়া সেভে ব্যবধান বাড়াতে পারেনি ফর্টিস। পা ওমর বাবুর কর্নার বাঁক খেয়ে পোস্টে জড়ানোর আগ মুহূর্তে গোললাইন সেভ করেন মুসার কিপার ফিরতি বল অনন্ত তামাং কাটব্যাক দেন এরিক বিসতাকে। তার বাঁক খাওয়ানো শট ডানদিকে ঝাপিয়ে কর্নার করেন কস্তিক।
৭৪ মিনিটে মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় মুরাস। সেখান থেকে মুরাসকে সমতায় ফেরানোর সুযোগ নষ্ট করেন আতাবায়েভ এরবল। তার ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসলে লিড টিকে থাকে ফর্টিসের। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে মূল পর্বে নাম লিখিয়ে ইতুহাস গড়লো ফর্টিস।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তৃতীয় হয়ছিল ফর্টিস। চ্যাম্পিয়ন কিংস এবং রানার্সআপ আবাহনী ফিফার ট্রান্সফার ব্যানে থাকায় সুযোগ পেয়েছে পুলিশ এবং ফর্টিস। আজ রাতে এফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বের অন্য ম্যাচে পুলিশ এফসি জর্ডানের আম্মানে রাত ১১টায় সিরিয়ার আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ সময়: ১৭:৩১:৫৮ ৩ বার পঠিত