![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, থানা অফিসার ইনচার্জ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ জামান বদু, সরকারি বেসরকারি অফিসের প্রধানগণ, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়া প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করা এবং বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক কনটেন্টের বিস্তার রোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করা এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সদরপুর সমাজসেবার পক্ষ থেকে সদরপুর উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষা- ভিত্তিক ১০ টিকে পরিবারকে হাঁসমুরগি পালনের টেন সেট ঘর ও হাঁস-মুরগির বাচ্চা অনুদান করেন। সেইসাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৪২ ৩০ বার পঠিত