মধুখালী বাজার পরিদর্শনে নবাগত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী বাজার পরিদর্শনে নবাগত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



মধুখালী বাজার পরিদর্শনে নবাগত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী বাজার পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে মধুখালী পৌরসভার সামনে থেকে বাজার পরিদর্শন শুরু করেন তিনি। এ সময় ইউএনও বাজারের মাংসের বাজার, মুরগির বাজার, কাঁচাবাজার, পাটবাজারসহ বিভিন্ন গলি ঘুরে দেখেন।

বাজারের সার্বিক পরিবেশ, পানি নিষ্কাশন ব্যবস্থা, যানবাহন ও পথচারীদের চলাচলসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সাংবাদিকদের ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, বাজারের মূল গলিতে পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেনের ওপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো দ্রুত উচ্ছেদ করা হবে।

একই সঙ্গে বাজারে আসা ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে মূল গলিগুলো উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বাজারের পরিবেশ সুন্দর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভূমি কর্মকর্তা প্রতীক দত্ত, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাহমুদুল হাসান, মধুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকতার হোসেন মুন্সী, বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ শেখ, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, বাজার ব্যবসায়ী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমামুল বিশ্বাস, অর্থ সম্পাদক মো. তৌফিক বিশ্বাস, শ্রেণি প্রতিনিধি আকরাম বিশ্বাস, শ্রী রবীন্দ্রনাথ কর্মকারসহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০৩   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ