![]()
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে “নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাষাড়াস্থ বিকেএমইএ কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিসিক, আঞ্চলিক কার্যালয়, ঢাকার আঞ্চলিক পরিচালক জনাব মানছুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এবং বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লি., নারায়ণগঞ্জ-এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে বিকেএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি (অর্থ) জনাব মো. মোরশেদ সারোয়ার সোহেল এবং পরিচালক জনাব মামুনুর রশিদ।
এছাড়াও বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. জসীমউদ্দীনের পরিচালনায় ও পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মোহামেডান ক্লাবের সভাপতি জনাব মো. মাসুদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারী সমিতি নারায়ণগঞ্জের সভাপতি জনাব বদিউজ্জামান, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সেলিম সারোয়ার এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটুসহ স্থানীয় বিভিন্ন শিল্পোদ্যোক্তা ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় বক্তারা শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলা এবং টেকসই শিল্পায়নে নবায়নযোগ্য বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিসিক ও স্থানীয় শিল্প মালিকদের সম্মিলিত উদ্যোগে পরিবেশবান্ধব বিদ্যুৎ খাত গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৮:০১:২০ ১৪ বার পঠিত