নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ১২ আগস্ট ২০২৬



নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:  প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে “নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাষাড়াস্থ বিকেএমইএ কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিসিক, আঞ্চলিক কার্যালয়, ঢাকার আঞ্চলিক পরিচালক জনাব মানছুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এবং বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লি., নারায়ণগঞ্জ-এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে বিকেএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি (অর্থ) জনাব মো. মোরশেদ সারোয়ার সোহেল এবং পরিচালক জনাব মামুনুর রশিদ।

এছাড়াও বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. জসীমউদ্দীনের পরিচালনায় ও পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মোহামেডান ক্লাবের সভাপতি জনাব মো. মাসুদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারী সমিতি নারায়ণগঞ্জের সভাপতি জনাব বদিউজ্জামান, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সেলিম সারোয়ার এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটুসহ স্থানীয় বিভিন্ন শিল্পোদ্যোক্তা ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় বক্তারা শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলা এবং টেকসই শিল্পায়নে নবায়নযোগ্য বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিসিক ও স্থানীয় শিল্প মালিকদের সম্মিলিত উদ্যোগে পরিবেশবান্ধব বিদ্যুৎ খাত গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:০১:২০   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ