বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
বুধবার, ১২ আগস্ট ২০২৬



বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে মিনিষ্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল নিউজিল্যান্ডের মিনিষ্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজ (এমপিআই) এর সাথে বৈঠকে অংশ নেয়। বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য সংক্রান্ত বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মিনিষ্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজের দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রধান ডায়না রেইচ নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নিউজিল্যান্ডের উন্নতমানের বায়োসিকিউরিটি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের রপ্তানি ব্যবস্থাপনার প্রশংসা করা হয়। একইসাথে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং ক্রমবর্ধমান ভোক্তা বাজারের কথা তুলে ধরে দুই দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কৃষি প্রযুক্তি, দুগ্ধ শিল্প, কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজার ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের কৃষি ও খাদ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য, তাজা ফল, প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য পণ্যের নিউজিল্যান্ডের বাজারে প্রবেশ সহজ করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ ক্ষেত্রে Import Health Standards (IHS), স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (SPS) ব্যবস্থা, পণ‍্য মানের পারস্পরিক স্বীকৃতি এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে উন্নতমানের ফুড টেস্টিং ল‍্যাব স্থাপন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, পেস্টিসাইড অবশিষ্টাংশ পরীক্ষা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ইলেকট্রনিক ফাইটোস্যানিটারি সার্টিফিকেশন (e-Phzto) ব্যবস্থায় নিউজিল্যান্ডের কারিগরি সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এছাড়া বাংলাদেশ-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আলোচনার সম্ভাবনার প্রেক্ষাপটে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো আরো সুসংগঠিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের Regional Comprehensive Partnership Agreement (RCEP)-এ যোগদানের ক্ষেত্রে নিউজিল্যান্ডের সমর্থন কামনা এবং এলডিসি থেকে উত্তরণের যাত্রা আরো নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্রানজিশনের সময়সীমা আরো তিন বছর বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুই দেশের ব‍্যবসায়িক ফোরাম প্রতিষ্ঠা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ গঠন, যোগাযোগের জন্য নির্দিষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং নিয়মিত তথ্য বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল আশা প্রকাশ করে যে, এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে।

বাংলাদেশ সময়: ১৯:০০:১২   ১০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী
সাত দফা কমার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে সোনা
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ