বুধবার, ১২ আগস্ট ২০২৬

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০
বুধবার, ১২ আগস্ট ২০২৬



নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস বাসাগাড়ী এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৬   ৭১ বার পঠিত