![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলাধীন কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পন্ডিতপাড়া গ্রামের মজিবর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে এই মোবাইল কোর্ট পরিচালনাকলে উক্ত অবৈধ জালসমূহ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালে সেখানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকালে জামালপুর সদরের উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনায় র্যাব-এর একটি দল সক্রিয় সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৪৩:৪২ ১৯ বার পঠিত