জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
বুধবার, ১২ আগস্ট ২০২৬



জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলাধীন কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​বুধবার (১২ আগস্ট) দুপুরে পন্ডিতপাড়া গ্রামের মজিবর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে এই মোবাইল কোর্ট পরিচালনাকলে উক্ত অবৈধ জালসমূহ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালে সেখানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

​অভিযান পরিচালনাকালে জামালপুর সদরের উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনায় র‍্যাব-এর একটি দল সক্রিয় সহায়তা প্রদান করে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪২   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ