গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সিএনজি (গ্যাস) না পাওয়ার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘণ্টা এই অবরোধ কর্মসূচি চলে। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে চালকরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

​অবরোধের ফলে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ শত শত যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।

​অটোরিকশা চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা পাম্প থেকে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটে নিয়মিত গাড়ি চালাতে না পেরে তাদের দৈনন্দিন আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। জীবিকার তাগিদে বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন বলে জানান।

​খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। তারা চালকদের সাথে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

​ইউএনও নাজনীন আখতার চালকদের উদ্দেশে বলেন, “গ্যাস সংকট একটি জাতীয় সমস্যা, তবে সাধারণ মানুষকে কষ্টে ফেলা একদমই কাম্য নয়। সিএনজি পাম্পগুলো যেন নিয়ম মেনে গ্যাস সরবরাহ করে সে বিষয়ে আমরা নিশ্চিত করব। আপনারা অবরোধ তুলে নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেব।”

প্রশাসনের আশ্বাস এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে চালকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৫   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ