শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

১৭০০ পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে চিহ্নিত মাদক কারবারি স্বপন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৭০০ পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে চিহ্নিত মাদক কারবারি স্বপন গ্রেফতার
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



১৭০০ পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে চিহ্নিত মাদক কারবারি স্বপন গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ১,৭০০ (এক হাজার সাতশত) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত স্বপন দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রানী দীঘির পাড় (৬নং ওয়ার্ড) এলাকার মৃত রমনি দত্ত ও সন্ধ্যা রানী দত্তের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানার রাজ মঙ্গলপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

থানার নথিপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানা যায়, গ্রেফতারকৃত স্বপন দত্তের বিরুদ্ধে পূর্বেও ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩১   ৭২ বার পঠিত