ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ১৫ আগস্ট, ২০২৬, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৮১ - গোয়েথালস প্রধান প্রকৌশলী হিসাবে স্টিভেন্সের স্থলাভিষিক্ত জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।

১৮৭২ - ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।

১৮৮৯ - মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯১৪ - পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৪৫ - জাপান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৭ - ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।

১৯৪৭ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ - কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ - আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬৫ - ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।

১৯৭১ - অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।

১৯৭৫ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।

১৯৮২ - ভারতে প্রথম রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়।

২০০৫ - ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়৷

২০০৬ - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

২০০৮ - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন। একই দিনে মহিলাদের

১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

২০২১ - তালেবান কর্তৃক কাবুল দখলকৃত হয়।

জন্ম

১৭৭১ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডীয় ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৭২ - অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক।

১৮৭৩ - রমাপ্রসাদ চন্দ ,ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ।

১৮৭৯ - ইথেল ব্যারিমোর, মার্কিন অভিনেত্রী, অস্কার বিজয়ী।

১৮৯২ - লুই দ্য ব্রোয়ি, ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০০ - সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।

১৯১২ - আমির খাঁ, ভারতীয় উচ্চাঙ্গ সংগীতশিল্পী।

১৯১২ - ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধিপ্রাপ্ত ও অস্কার বিজয়ী।

১৯১৫ - সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

১৯১৭ - খোদেজা খাতুন, বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী।

১৯২২ - সৈয়দ ওয়ালীউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।

১৯২৬ - সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।

১৯২৬ - পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসংগীত শিল্পী।

১৯৩১ - শরৎকুমার মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৩৭ - নয়ীম গহর, বাংলাদেশি গীতিকার।

১৯৩৮ - প্রাণ কুমার শর্মা, ভারতীয় কার্টুনিস্ট ও কমিকস লেখক।

১৯৪৫ - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৫ - খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৭ - রাখী গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫১ - লায়লা আরজুমান বানু, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৬৮ - আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৭৩ - মারজুক রাসেল, বাংলাদেশি কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা।

১৯৮৯ - ঈশ্বর পান্ডে, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

৭৬৭ - আবু হানিফা, ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব।

১০৩৮ - প্রথম স্টিফেন হাঙ্গেরির প্রথম রাজা।

১৯১০ - গিরিশ চন্দ্র সেন, ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক।

১৯৩৬ - গ্রাৎসিয়া দেলেদ্দা, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখিকা।

১৯৪২ - মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই।

১৯৬০ - এরল হোমস, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের ছাত্র আব্দুল মালেক শহিদ হন।

১৯৭৮ - বাণীকুমার নামে সুপরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।

১৯৯৪ - হরপ্রসাদ মিত্র, কবি ও সাহিত্য সমালোচক।

২০১৮ -অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।

২০২০ - মুর্তজা বশীর, প্রখ্যাত চিত্রশিল্পী।

২০২১ - গার্ড মুলার, জার্মান ফুটবলার।

২০২৩ - মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার।

২০২৪ - রাম নারায়ণ আগরওয়াল, প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১২:৪২:৫৯   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ