পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় পৈতৃক ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখল, নিজ ভিটেবাড়িতে প্রবেশে বাধা, অতর্কিত হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ও সদরপুরের চৌদ্দরশি এলাকার বাসিন্দা মো. পলাশ মুন্সী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমি দখল করে রেখেছে এবং বর্তমানে পরিবারটি নিজ ভিটেবাড়িতেও ঢুকতে পারছে না।

এর জেরে গত ২৫ জুন সন্ত্রাসী হামলা চালিয়ে প্রাইভেটকার ভাঙচুর, অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়। বর্তমানে সাজানো মিথ্যা মামলায় পরিবারটি চরম হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অবিলম্বে হামলাকারীদের শাস্তি ও নিজ ভিটেবাড়িতে ফেরার অধিকার নিশ্চিতের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৬   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা
বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে ঢাকায় আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ