ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টাকালে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। এ সময় অস্ত্র ও গুলিসহ জসিম (২৪) ও মোহন (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আনুমানিক দুপুর ৩টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর এলাকায় ৭-৮ জনের একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম ও মোহনসহ তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড পিস্তলের গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে।

এমতাবস্থায় আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে আভিযানিক দলের এসআই (নিঃ) মোঃ রফিক (পিপিএম) ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার পাল্টা ৮ রাউন্ড পিস্তলের গুলি ছোড়েন।

পুলিশের ওপর সন্ত্রাসীদের এ হামলায় ফতুল্লা থানা পুলিশের তিন সদস্য আহত হন। অপরদিকে পাল্টা গুলিতে অস্ত্রধারী জসিম উরুতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে আহত জসিম ও তার সহযোগী মোহনকে গ্রেফতার করতে সক্ষম হলেও তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

বর্তমানে আহত তিন পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ জসিমকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর আসামিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া বাকি মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৯   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ