শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত পল্লী চিকিৎসকদের গ্রামীণ স্বাস্থ্য সেবায় অপরিসীম ভূমিকা” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ভূরঘাটা মজিদবাড়ী সোহেল মার্কেটের শ্বশুড় বা‌ড়ি হো‌টে‌লের তিন তলা হল রু‌মে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা রোগী কল্যাণ সোসাইটির সভাপতি পল্লী চিকিৎসক জসিম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি পল্লী চিকিৎসক আবু ইউসুফ খান বাদল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আব্দুল মান্নান তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব পল্লী চিকিৎসক আবুল কাওসার হাওলাদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসা ব্যবস্থার যে সূচনা করেছিলেন, তা আজও দেশের স্বাস্থ্য খাতের ভিত্তি হিসেবে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতায় পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন এবং রোগীদের কল্যাণার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা ও বিভিন্ন উপজেলার পল্লী চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৭   ৭ বার পঠিত