শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ​নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(১৫ আগষ্ট) সকালে ​দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান স্মরণ করে বিশেষ প্রার্থনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আহমেদ,উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিকু, পৌর বিএনপি সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।

এই​ কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৩   ৪ বার পঠিত