শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়া বিদেশে বিলাসী জীবনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়া বিদেশে বিলাসী জীবনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন: সাখাওয়াত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



খালেদা জিয়া বিদেশে বিলাসী জীবনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন: সাখাওয়াত

‘তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে বিদেশে বিলাসবহুল রাজকীয় জীবনের অফার দেওয়া হয়েছিল। কিন্তু দেশনেত্রী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেছিলেন, এ দেশেই তাঁর একমাত্র ঠিকানা।’

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে একটি মিথ্যা মামলায় তাঁকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয় এবং আপিলেও সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। দেশে আইনের শাসন ছিল না এবং শেষ পর্যন্ত জেলে রেখে ধুঁকে ধুঁকে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের সমর্থিত তারেক রহমানের এই সরকারকে অস্থিতিশীল করতে একটি গুপ্ত সংগঠন চক্রান্ত করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জিত পাঁচ বছরের ম্যান্ডেটের বিরুদ্ধে কোনো হটকারিতা সহ্য করা হবে না। দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে।’

অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপনসহ নেতাকর্মীরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সেক্রেটারি লিটন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:০০:০০   ৬ বার পঠিত