খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (১৫ আগস্ট) সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে বেগম খালেদা জিয়া দৃঢ়তার নজির স্থাপন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার নিয়ে আপস করেননি। দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগের ঋণ এ দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না।

অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগের আদর্শ নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, দেশের যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০২:০৩   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান
খালেদা জিয়া বিদেশে বিলাসী জীবনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন: সাখাওয়াত
সরিষাবাড়ীতে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ট্রাম্পিং কাজের উদ্বোধন এমপি চৌধুরী নায়াব ইউসুফের
কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে - আমির খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ