শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি

প্রথম পাতা » খেলাধুলা » জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সহজে জয় তুলে নিয়েছে চেলসি। ম্যাচটিতে ব্রাজিলিয়ার তারকা জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসি ৩-১ ব্যবধানে স্প্যানিশ ক্লাবটিকে হারিয়েছে।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটি নতুন কোচ জাবি আলোনসোর প্রথম হোম ম্যাচ ছিল। প্রাক-মৌসুমের এই দুর্দান্ত জয়ে প্রিমিয়ার লীগের নতুন আসর শুরুর আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল লন্ডনের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। ম্যাচের ১১তম মিনিটে ক্লাবের নতুন রেকর্ড সাইনিং মর্গান রজার্স চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন।

তবে প্রথমার্ধেই রিয়াল সোসিয়েদাদের জন আরামবুরু গোল করে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ফেরান।

বিরতির পর নিজের জাত চেনান চেলসি তারকা জোয়াও পেদ্রো। তার দুর্দান্ত দুটি গোল স্প্যানিশ দলটির ম্যাচ থেকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা।

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া ও এশিয়া সফরের মিশ্র পারফরম্যান্সের পর চেলসি তাদের প্রাক-মৌসুমের প্রস্তুতি এক দারুণ জয়ের সাথে শেষ করল।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৯   ১৯ বার পঠিত