ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে বাচ্চাদের পাঠাভ্যাসে নিয়ে যেতে হবে। আমরা ডিজিটাল ডিভাইসনির্ভর হয়ে পড়েছি, এতে অনেক অস্থিরতা তৈরি হয়। এজন্য বইয়ের পাতায় ফিরতে হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজ জেলা প্রশাসন যশোর, বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটের আসার প্রতিষ্ঠানটিতে গতি ফিরে পাওয়ার পাশাপাশি নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। প্রধানমন্ত্রীর পর সাংস্কৃতিমন্ত্রী যশোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউটের মাঠ ও ঘুর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের উন্নয়নের ঘোষণা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪০   ৭৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ