শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত সম্পদের ভাগ আমরা অনেকে পেলেও লড়াইয়ের মাঠে তিনি সবাইকে পাননি।
তাতে তিনি মনঃক্ষুণ্ন হননি। তিনি সবাইকে আপন করে নিয়েছেন, সবার অপরাধ ক্ষমা করেছেন। পাশাপাশি সবাইকে যথাযথ মর্যাদায় আসীন করেছেন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৬   ২২ বার পঠিত