মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মধুখালীতে জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



মধুখালীতে জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন কমিটি, মধুখালীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাইম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “মাছ আমাদের দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস।

মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের এখন থেকেই মাছ চাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষার বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

মধুখালীতে মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।” অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর সমাপনী ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৩   ৫৯ বার পঠিত