বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

প্রথম পাতা » চট্টগ্রাম » ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জেলার কাউখালী উপজেলায় মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আজ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গাউছিয়া কমিটি কাউখালী উপজেলা শাখা ও তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ঈদে মিলাদুন্নবীর জুলুছের র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. ইসহাক।

এ সময় গাউছিয়া কমিটি রাঙ্গুনীয়া উপজেলা উত্তর শাখার সহসভাপতি ওয়াকিল আহাম্মদ, রাজানগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, বেতছড়ি কলন্দরিয়া সুন্নিয়া মাদরাসার সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন, চট্টগ্রাম সোবহানিয়া আলীয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আদদান হোসাইন, মাওলানা এস এম শহীদুল্ল্যাহ, পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সাইদুল হক ও তাহেরীয়া

রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম ও সুপার সহ সপার মাওলানা তৌহিদূল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল আমাদের বিভেদ ভুলে এক কাতারে শামিল হওয়ার শিক্ষা দেয়। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে মুক্ত হয়ে মহানবী (সা.)-এর সুমহান আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

আলোচনা সভার আগে কাউখালী উপজেলা সদরের তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গন থেকে র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী শত শত মুসল্লীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ এবং সকলের ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৭   ৪ বার পঠিত