সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

জেলার দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। তৃতীয় দফায় প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেয়া হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি ও টেকসই সহায়তার অংশ হিসেবে তিন মাসব্যাপী এ বিশেষ সরকারি সুবিধা প্রদান করা হচ্ছে।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত আলী।

প্রধান অতিথি অরুপ রতন সিংহ বলেন, ‘বর্তমান জনবান্ধব সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার পর আজ তৃতীয় দফায় এ সহায়তা প্রদান করা হলো। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সুরমা ইউনিয়নের মোট ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সফলভাবে মানবিক সহায়তা বিতরণ সম্পন্ন করা হয়। উপজেলার মোট ১ হাজার ৪০ জন কৃষককে এ মানবিক সুবিধার আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১০   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ