ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ডিআইওয়ান মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল ‌জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি,
বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদক, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া রাতের বেলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও চমৎকার শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় ফরিদপুরের উন্নয়ন, জনসমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:৪০   ৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দর বুলবুল হত্যাকাণ্ড: এসপির কঠোর পদক্ষেপে অস্ত্রসহ ১১ আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে ডিবির অভিযানে ৮০ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার
​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনেও
গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন : এমপি খোকন
নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন
মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ