ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত জেলায় মোট হাম রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত জেলায় হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ২১ জনের।
বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলার হাম পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী, সদরপুর, সালথা ও ফরিদপুর সদর উপজেলায় কোনো নতুন হাম রোগী শনাক্ত হয়নি।
এদিকে, জেনারেল হাসপাতাল ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ১০ জন পুরোনো রোগীসহ মোট ২৩ জন চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে ১১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৬৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জন নতুন রোগী ভর্তি হন এবং ৩৯ জন পুরোনো রোগীসহ মোট ৫৪ জন চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে ৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে ৭৭ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মোট ৪ হাজার ৫১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ১৯ জন এবং অন্যান্য জেলার ৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪৫   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দর বুলবুল হত্যাকাণ্ড: এসপির কঠোর পদক্ষেপে অস্ত্রসহ ১১ আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে ডিবির অভিযানে ৮০ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার
​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনেও
গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন : এমপি খোকন
নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন
মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ