শ্রদ্ধায় স্মরিত সালাম তালুকদার, সমাধিস্থলের বেহাল দশায় ক্ষুব্ধ অনুরাগীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রদ্ধায় স্মরিত সালাম তালুকদার, সমাধিস্থলের বেহাল দশায় ক্ষুব্ধ অনুরাগীরা
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



শ্রদ্ধায় স্মরিত সালাম তালুকদার, সমাধিস্থলের বেহাল দশায় ক্ষুব্ধ অনুরাগীরা

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো নেতা-কর্মী, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী। তবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ নেতার সমাধিস্থলের অবহেলা ও বেহাল দশা দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আগতরা।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ী গ্রামের সমাধিস্থলে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

​স্মরণানুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন, সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু। সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অপরদিকে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আরামনগর বাজার কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।

​প্রয়াত নেতার একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এরপর তিনি তাঁর দাদা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের কবরেও শ্রদ্ধা জানান এবং কবরস্থান প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে দোয়া মাহফিল, স্মরণসভা এবং উপস্থিত সকলের মাঝে কাঙালি ভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪০   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
তথ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ