![]()
জেলায় এক চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে দিনাজপুর থেকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যশোর কোতোয়ালি থানার একটি মামলায় গত বুধবার তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুর সদর উপজেলার উত্তর রামনগর গ্রামের শাহিনুর রহমান শাহিন (৫০) এবং বাহাদুরপুর বাজার এলাকার সঞ্জয় গুপ্তা (৩১)।
সিআইডি যশোর জোনের ইন্সপেক্টর প্রভাস মল্লিক জানান, ২০২২ সালের ২১ ডিসেম্বর যশোর ইউনিক হাসপাতালের চিকিৎসক ডা. সাফায়েত হোসেন শহরের একটি পোশাকের দোকানে কার্ডে বিল পরিশোধের সময় যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন সম্পন্ন না করেই চলে আসেন।
১০ দিন পর দোকানের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয়ে একজন ফোন করে কৌশলে তার কার্ডের পিন নম্বর জেনে নেয়। এরপর ছয়টি বিকাশ নম্বরে ৩ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে আগে আটক দুই আসামির স্বীকারোক্তিতে শাহিন ও সঞ্জয়ের নাম উঠে আসে।
সিআইডি জানায়, শাহিন সিম কার্ড বিক্রির কাজের সুযোগে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে ভুয়া সিম তৈরি করতেন, যা প্রতারণায় ব্যবহার হতো।
বাংলাদেশ সময়: ১৫:২৩:৪০ ৫ বার পঠিত